১. ভূমিকা
GK Champ এ সব পেমেন্ট Quiz Fee পরিশোধের জন্য গ্রহণ করা হয়, যা দিয়ে ব্যবহারকারীরা কুইজে অংশ নিতে পারেন। এই নীতিতে স্পষ্টভাবে বলা হয়েছে কোন পরিস্থিতিতে রিফান্ড প্রযোজ্য এবং কোন পরিস্থিতিতে নয়।
২. Quiz Fee এর প্রকৃতি
- Quiz Fee হলো কুইজে অংশগ্রহণের জন্য নির্ধারিত ফি — এটি কোনো ভৌত পণ্য বা cash নয়।
- একবার কুইজে অংশগ্রহণের জন্য পরিশোধিত Quiz Fee সরাসরি cash এ রূপান্তর করা যায় না।
- Quiz Fee শুধু কুইজে অংশগ্রহণের জন্যই ব্যবহৃত হয়।
- কুইজ না হলে বা বাতিল হলে সম্পূর্ণ Quiz Fee স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হয়।
৩. Quiz Fee কেন নেওয়া হয় — প্রকৃত কারণ
Quiz Fee কোনো stake, bet বা wager নয়। এটা পুরস্কারের মূল্যও নয়। এটি GK Champ চালানোর জন্য একটি নামমাত্র operational খরচ।
GK Champ এর live quiz broadcast চালাতে হয় VPS সার্ভার দিয়ে — যেটা ২৪/৭ চলে এবং প্রতি মাসে খরচ হয়। এছাড়াও ডোমেইন ও হোস্টিং, push notification সেবা (FCM), ফাইল স্টোরেজ, নিরাপত্তা মনিটরিং এবং তৃতীয় পক্ষের অন্যান্য সেবার মাসিক খরচ আছে। এই সব মিলিয়ে প্ল্যাটফর্ম চালানোর জন্য একটি নির্দিষ্ট মাসিক ব্যয় থাকে।
ব্যবহারকারীর কাছ থেকে যে Quiz Fee নেওয়া হয়, তা এই মাসিক খরচের একটি ছোট অংশ মেটায় — যাতে প্ল্যাটফর্ম সচল থাকে, নির্বিঘ্নে কুইজ চলে, এবং সেবার মান বজায় থাকে।
গুরুত্বপূর্ণ: পুরস্কার কিন্তু এই ফি থেকে দেওয়া হয় না। প্রতিটি কুইজের পুরস্কারের পরিমাণ আগেই নির্ধারিত ও ঘোষিত থাকে এবং তা অংশগ্রহণকারীর সংখ্যা বা মোট সংগৃহীত Quiz Fee এর উপর নির্ভর করে না। পুরস্কার প্রদান করা হয় প্ল্যাটফর্মের নিজস্ব তহবিল থেকে, বিজয়ীর মেধার স্বীকৃতি হিসেবে।
এই কারণেই GK Champ কে কোনোভাবেই জুয়া, betting বা wagering প্ল্যাটফর্ম হিসেবে গণ্য করা যাবে না।
৪. যখন রিফান্ড প্রযোজ্য
নিম্নলিখিত পরিস্থিতিতে রিফান্ড দেওয়া হবে:
- কুইজ আমাদের পক্ষ থেকে বাতিল করা হলে — সম্পূর্ণ Quiz Fee ফেরত।
- পর্যাপ্ত অংশগ্রহণকারী না থাকায় কুইজ না হলে — সম্পূর্ণ Quiz Fee ফেরত।
- প্রযুক্তিগত সমস্যার কারণে কুইজ অসম্পূর্ণ থাকলে — সম্পূর্ণ Quiz Fee ফেরত।
- ডাবল পেমেন্ট হলে (একই TrxID দুইবার submit হলে) — অতিরিক্ত পেমেন্ট সম্পূর্ণ ফেরত।
- পেমেন্ট সফল কিন্তু কুইজে প্রবেশাধিকার না পেলে ২৪ ঘণ্টার মধ্যে — সম্পূর্ণ Quiz Fee ফেরত।
৫. যখন রিফান্ড প্রযোজ্য নয়
নিম্নলিখিত পরিস্থিতিতে রিফান্ড দেওয়া হবে না:
- ব্যবহারকারী কুইজে অংশ নিয়ে খারাপ ফল করলে।
- ব্যবহারকারী নিজে কুইজ ছেড়ে দিলে বা উত্তর না দিলে।
- টাইমআউট হলে — প্রতিটি প্রশ্নের জন্য নির্ধারিত সময় ব্যবহারকারীর দায়িত্ব।
- ব্যবহারকারী Quiz Fee পরিশোধ করার পর নিজের ইচ্ছায় কুইজে অংশ না নিলে।
- ব্যবহারকারীর ইন্টারনেট সমস্যার কারণে কুইজে সমস্যা হলে।
- ব্যবহারকারীর ডিভাইসের সমস্যা (battery, app crash) হলে — তবে আমরা kindness হিসেবে Quiz Fee ফেরত দিতে পারি।
- প্রতারণামূলক কার্যক্রমের প্রমাণ পেলে।
- ব্যবহারকারীর অ্যাকাউন্ট শর্তাবলি লঙ্ঘনের কারণে suspend হলে।
৬. Prize Balance এর ক্ষেত্রে
Prize Balance হলো কুইজ জিতে অর্জিত cash ব্যালেন্স, যা withdraw করা যায়।
- Prize Balance এর জন্য "রিফান্ড" এর প্রশ্ন ওঠে না — এটি পুরস্কার।
- Withdraw request করা হলে তা admin verify করে approve বা reject করেন।
- Reject হলে পুরো amount Prize Balance এ ফেরত আসে।
- Reject এর কারণ admin note এ উল্লেখ থাকবে (যেমন ভুল অ্যাকাউন্ট নম্বর, suspicious activity)।
- Approve হলে ১-২ কার্যদিবসের মধ্যে bKash/Nagad এ টাকা পাঠানো হয়।
৭. রিফান্ডের পদ্ধতি
- সাধারণত রিফান্ড প্ল্যাটফর্মের ভেতরে ফেরত দেওয়া হয় (সরাসরি cash নয়)।
- যেখানে সম্ভব, একই পেমেন্ট মেথড (bKash/Nagad) এ cash ফেরত দেওয়া হয়।
- রিফান্ড সাধারণত ৫-৭ কার্যদিবসের মধ্যে প্রসেস করা হয়।
- Source tax বা processing fee প্রযোজ্য হলে সেটা কেটে নেওয়া হয়।
৮. কীভাবে রিফান্ডের জন্য আবেদন করবেন
রিফান্ডের জন্য আবেদন করতে হলে:
- App → Settings → Help থেকে আমাদের সাথে যোগাযোগ করুন।
- অথবা সরাসরি ইমেইল করুন: support@gkchamp.app
- আবেদনে উল্লেখ করুন: আপনার অ্যাকাউন্ট আইডি, লেনদেনের তারিখ, TrxID এবং সমস্যার বিস্তারিত।
- আমরা ২৪-৪৮ ঘণ্টার মধ্যে আপনার আবেদন যাচাই করে জানাব।
৯. চার্জব্যাক ও বিরোধ
যেকোনো লেনদেন সংক্রান্ত বিরোধ থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন — সরাসরি chargeback করার আগে।
আমরা সব বিরোধ ন্যায্যভাবে নিষ্পত্তির চেষ্টা করব।
ভুল বা প্রতারণামূলক chargeback করা হলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হতে পারে।
১০. নীতির পরিবর্তন
আমরা যেকোনো সময় এই রিফান্ড নীতি পরিবর্তন করার অধিকার রাখি। পরিবর্তন হলে অ্যাপে notification পাঠানো হবে।
১১. যোগাযোগ
- ইমেইল: support@gkchamp.app
- ওয়েবসাইট: gkchamp.app